GPEC Publications: February 2022

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে রাজীব পারভেজ, চেয়ারম্যান, GPEC রচিত ‘কূটনৈতিক সাফল্যের চূড়ায় শেখ হাসিনা’ বইয়ের হিন্দি ভার্সন কপির আনুষ্ঠানিক প্রকাশ হলো ৷ ২৪ ফেব্রুয়ারী ২০২২, গুয়াহাটির স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আসামের পরিবেশ, বন ও মৎস্য বিষয়ক মন্ত্রী পরিমল শুক্লা বৈদ্য, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সহধর্মিণী সমাজগবেষক রিংকি শর্মা ভুঁইয়া, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম ও সাইমুম সারওয়ার কমল, তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন এবং গুয়াহাটিতে সহকারী হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর প্রমুখ।