গবেষণা প্রতিষ্ঠান ‘জিপেক’ (Governance Policy Explore Center) এর সহযোগী প্রতিষ্ঠান ‘এক্সপ্লোর জয়’ এর উদ্যোগে “রিয়াদুল মুসলিমাত শিশু শিক্ষালয়” এ পোশাক, খাবার, নিত্য শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ।
গবেষণা প্রতিষ্ঠান ‘জিপেক’ (Governance Policy Explore Center) এর সহযোগী প্রতিষ্ঠান ‘এক্সপ্লোর জয়’ এর উদ্যোগে আজ ঢাকার মোহাম্মদপুর বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় একটি “বিদ্যালয় ও শিশু শিক্ষালয়” এ কিছু উপহার সামগ্রী বিতরণ করা হয়। জিপেক এর নির্বাহী পরিচালক ড. মিজানুর রহমান উপহার সামগ্রীগুলো শিক্ষা নিবাসের কার্য নির্বাহী সদস্য ড. মারিয়া জামান এর নিকট হস্তান্তর করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল প্রতিটি ছাত্রীর জন্য নানা রকমের পোষাক, নিত্য শিক্ষা উপকরণ ও ২ দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।উল্লেখ্য যে, “রিয়াদুল মুসলিমাত” বিদ্যালয় ও শিশু শিক্ষালয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থী প্লে থেকে দশম শ্রেনী পর্যন্ত লেখা-পড়া করছে এবং এদের মধ্যে ৫০ জন অসহায় ছাত্রী এই শিক্ষালয়ের অনাথ বালিকা নিবাসে প্রতিপালিত হচ্ছে।

